মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে তিন ব্যবসা প্রতিষ্টান থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায়

জগন্নাথপুরে তিন ব্যবসা প্রতিষ্টান থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্টান থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকেল ৩ ঘটিকার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে শহরের টিএনটি রোডস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বনফুড কনফেকশনারী ৩০ হাজার টাকা,মিক্সড ফুড কনফেকশনারী ১০ হাজার টাকা ও মিতালী গ্রীল এন্ড রেষ্টুরেন্ট ২৫ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, ভুক্তা অধিকার আইনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। তিনি জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মালামাল থাকায় দোকানগুলোকে জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com