মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সিলেটে এসেছি ‘দালালদের’ চিহ্নিত করতে : ওবায়দুল কাদের

সিলেটে এসেছি ‘দালালদের’ চিহ্নিত করতে : ওবায়দুল কাদের

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিএনপি নিজেই নিজেদের পথ বন্ধ করে দিয়েছে। যার কারণে বিএনপির সাথে আর সংলাপ করা যায়না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, দলের ভেতরে দালাল রয়েছে। এদেরকে এখন চিহ্নিত করা হবে। তাদের ষড়যন্ত্রের কারণেই সিলেটে আমরা হেরেছি। আমি কিন্তু এই সিলেটে এবার এসেছি এগুলো তদন্ত করে দেখতে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে। তিনি যত বড়ই নেতা হন না কেন। শান্তি তাকে পেতেই হবে তিনি আরও বলেন, সম্প্রতি দেশকে অচল করার জন্য শিক্ষার্থীদেরকে দিয়ে নীল নকশা তৈরী করেছিলো বিএনপি। কিন্তু তাতে কোন লাভ হয়নি। জনগন তা প্রতিহত করেছে। বিএনপি চায়না এই দেশ শান্তিতে থাকুক। তারা চায় অশান্তি আর আওয়ামী লীগ সরকার চায় জনগনকে শান্তিতে রাখতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রারি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শোকসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের ছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, খালিদ আহমদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান। শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com