সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

গ্রেফতার এড়াতে অনেকের গা-ঢাকা জগন্নাথপুরে ৪ বিএনপি নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে অনেকের গা-ঢাকা জগন্নাথপুরে ৪ বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা বিএনপি নেতাদের বাড়ী বাড়ী তল্লাশী চালিয়েছে। গ্রেফতার করা হয়েছে বিএনপি’র ৪ নেতাকে। গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মী গা-ঢাকা দিয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল নূর কে তার মিরপুরের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। অনুরূপ উপজেলার স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মোঃ শাহিন মিয়াকে পৌর শহরের হবিবপুর এলাকার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। বিএনপি নেতা অপু মিয়াকে সৈয়দপুর গ্রামের বাড়ী থেকে গ্রেফতার শাহরিয়ার আহমদ শাওন কে জগন্নাথপুর পৌর শহর থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার বিএনপি’র নিরীহ নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেছেন, পুলিশ অযথা বিনা করণে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ী বাড়ী তল্লাসি করে গ্রেফতার করছে এবং নেতাকর্মীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ডালিমের বাড়ীতে পুলিশ ভাংচুর করেছে।
এ ব্যাপারে থানার ডিউটি অফিসার গ্রেফতার অভিযানে অংশগ্রহনকারী সাব-ইন্সফেক্টর মোঃ লুৎফুর রহমানের সাথে আলাপ হলে তিনি যুগান্তরকে বলেন, ভাংচুরের অভিযোগ সঠিক নয়। সভা-সামাবেশের প্রস্তুতি ও নাশকতার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com