মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পুলিশী বাঁধার মুখে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জগন্নাথপুরে পুলিশী বাঁধার মুখে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশী বাঁধার মুখে জগন্নাথপুর উপজেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
শনিবার সকাল ১১টার দিকে পৌরশহরের মাহিমা রেষ্টুরেন্টে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন। এসময় জগন্নাথপুর থানার একদল পুলিশ কর্মসুচীতে বাঁধা প্রদান করেন। ওই সময় পুলিশী ভয়ে বিএনপির অনেক নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে শহরের রানীগঞ্জ রোড়স্থ এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, বিএনপি নেতা মিজান কোরেশী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন তালুকদার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নান্নু, পৌর বিএনপি নেতা ছমির উদ্দিন, হুমায়ূন কবির, আজিবুল মিয়া, বাবলু মিয়া, কামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনহার মিয়া, সৈয়দ শফিকুর রহমান, হাজী সুহেল আহমদ খান টুনু, জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামীম আহমদ, বিলাল আহমদ, যুবদল নেতা তারিক মিয়া, উপজেলা ছাত্রদল নেতা হাজী হারুনুর রশীদ, নুরুল আমিন, আবুল হাসনাত আমির, শেখ মামুন হোসেন, জাবির আহমদ, পৌর ছাত্রদল নেতা জাকারিয়া, আলী হোসেন, প্রমূখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com