রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে অবশেষে টমটমের লাগাম টেনে ধরেছে পুলিশ

জগন্নাথপুরে অবশেষে টমটমের লাগাম টেনে ধরেছে পুলিশ

স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) এর লাগাম টেনে ধরেছে পুলিশ। জানাগেছে, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়কে প্রায় এক হাজার ইজিবাইক (টমটম) চলাচল করছে। এসব গাড়ি ও গাড়ির চালকের কোন রকম বৈধতা না থাকলেও বেপরোয়া ভাবে চলাচল করে আসছে। এসব গাড়ির অধিকাংশ চালক শিশু ও কিশোর। এসব গাড়ির জন্য রাস্তাঘাটে যানজট লেগে থাকে। হচ্ছে ঘনঘন দুর্ঘটনা। চুরি হচ্ছে বিদ্যুৎ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ ছাপা হয়েছে। অবশেষে প্রশাসনের টনক নড়েছে। অবৈধ টমটমের লাগাম টেনে ধরেছে পুলিশ।

জানাগেছে, ৫ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশে থানার এসআই কবির উদ্দিন এসব টমটম চালক ও গাড়ির মালিকদের ডেকে এনে সতর্ক করে দিয়েছেন। ১৮ বছরের নিচে কোন শিশু-কিশোর টমটম চালাতে পারবে না। চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কবির উদ্দিন বলেন, সতর্ক না মানলে অভিযান শুরু হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com