মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে তরুণীর মৃত্যু নিয়ে রহস্য

জগন্নাথপুরে তরুণীর মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মারিয়া বেগম (১৮) নামের এক তরুণীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া-মহিষাকোনা গ্রামের হাফিজুর রহমানের কন্যা।
জানাগেছে, বুধবার রাতে নিজ ঘরের বাথরুমের ভেন্ডিলেটরের সাথে গলায় ওড়না পেচিয়ে মারিয়া বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাথরুমে তরুনীর মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য তরুনীর মৃতদেহটি বৃহস্পতিবার সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন,মেয়েটির পরিবারের লোকজন জানান, সে নাকি মানসিক রোগী ছিল। তবে তদন্তক্রমে আত্মহত্যার রহস্য উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com