শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

জগন্নাথপুরে আলখানারপাড় গ্রামের ১৫০ পরিবারে বিদ্যুৎ দিলেন- প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে আলখানারপাড় গ্রামের ১৫০ পরিবারে বিদ্যুৎ দিলেন- প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার উত্তর ভবানীপুর (আলখানাপাড়) গ্রামের ১৫০টি পরিবারে বিদ্যুৎ দিলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।
রোববার বিকেলে উত্তর ভবানীপুর (আলখানারপাড়) গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান লিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া প্রমূখ। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছায়াদ ভূইয়া সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com