শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি

পরিবহন ধর্মঘট: বাবার কোলেই নবজাতকের মৃত্যু

পরিবহন ধর্মঘট: বাবার কোলেই নবজাতকের মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের দুদিনের এক নবজাতক শিশুকে হাসপাতালে নিতে না পারায় মুমূর্ষু অবস্থায় বাবার কোলেই মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মইনুল ইসলামের স্ত্রী শেলিনা বেগম রোববার রাতে নিজ বাড়িতেই একটি পুত্রসন্তান জন্ম দেন। কিন্তু সোমবার সকালে ঠাণ্ডাজনিত কারণে ওই নবজাতক অসুস্থ হয়ে পড়লে বাবা মইনুল ইসলাম সন্তানকে নিয়ে গনিজঞ্জ বাজারে আনলে স্থানীয় পল্লী চিকিৎসক শিশুটিকে দ্রুত সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে স্থানীয় বাজার ব্যবসায়ীদের নিয়ে শিশুটির বাবা সিএনজিসহ বিভিন্ন পরিবহনচালকদের অনুরোধ জানালে তারা অপারগতা প্রকাশ করে। মুমূর্ষু শিশুটিকে নিয়ে অনেক অনুনয়-বিনয় জানালেও তারা মন গলাতে পারেননি পরিবহন শ্রমিকদের।
পরিবহন চালকদের পেছন পেছন ঘুরতে ঘুরতে দুপুর সাড়ে ১২টার দিকে একপর্যায়ে বাবার কোলেই নবজাতকের মৃত্যু হয়।
এ ব্যাপারে মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, সন্তানের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি বলেন, ’কোনো বাবার কোলে সন্তানের এমন মৃত্যু যেন আর না ঘটে।’
বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, আমরা সকাল থেকে শ্রমিকদের হাতেপায়ে ধরে বলেছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। মুমূর্ষু এক শিশু এভাবে বিনা চিকিৎসায় বাবার কোলে মারা গেল-এমনটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। আমরা ধর্মঘটের নামে এ ধরনের নিষ্ঠুর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য কয়ছর আহমদ সন্ধ্যায় যুগান্তরকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অসুস্থ অবস্থায় শিশুটিকে পল্লী চিকিৎসকের কাছে নিলে তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার জন্য তারা অনেক ছোটাছুটি করেছেন। কিন্তু পরিবহন শ্রমিকদের মারমুখী অবস্থানের কারণে কোনো পরিবহনচালক ঝুঁকি নিয়ে সুনামগঞ্জে যেতে রাজি হয়নি। একপর্যায়ে স্থানীয় বাজারে বাবার কোলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জেনেছি।
তিনি বলেন, আমি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদকে অবহিত করেছি।
ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ যুগান্তরকে বলেন, পরিবহন ধর্মঘটের কারণে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিতে না পারায় আমার ইউনিয়নের এক শিশু মারা গেছে বলে শুনেছি। এ লাকায় না থাকায় এ ব্যাপারে বিস্তারিত বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com