শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি

ওসমানীনগরে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় প্রবাসি গ্রেফতার

ওসমানীনগরে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় প্রবাসি গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সিলেটের ওসমানীনগরে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে নুনু মিয়া (৬০) নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে গোয়ালাবাজার এলাকার নিজ বাসা থেকে নুনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।
এ ব্যাপারে রোববার অভিযোগ নিজে থানায় হাজিরে হয়ে নুনু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে এই প্রবাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
মামলার সূত্র ধরে তিনি বলেন, অভিযোগকারী তরুণীর বাড়ি একই উপজেলায়। প্রায় একবছর ধরে মাসিক ৪ হাজার টাকা বেতনে তিনি উপজেলার ব্রাহ্মণগ্রামের রহিম উদ্দিনের ছেলে নুনু মিয়ার বাড়িতে কাজ করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে নিয়মিত ধর্ষণ করতেন নুনু মিয়া। একপর্যায়ে ওই গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর ভয়ভীতি প্রদর্শন করে ওই তরুণীকে গর্ভপাতে বাধ্য করেন নুনু মিয়া। বাচ্চা নষ্ট করার পর গত ২৭ অক্টোবর তাকে আবার ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করেন বাদিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com