সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনাসদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর

হামলাকারীরা হয়তো পুলিশের সঙ্গেই এসেছিল: নয়াপল্টনে কাদের সিদ্দিকী

হামলাকারীরা হয়তো পুলিশের সঙ্গেই এসেছিল: নয়াপল্টনে কাদের সিদ্দিকী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবান রাতে বিএনপির কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দিনের ঘটনাবলি নিয়ে কথা বলেন কাদের সিদ্দিকী।
কার্যালয় ত্যাগের আগে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মিডিয়াতে সারা দিন পল্টন মোড়ে ঘটে যাওয়া সংঘর্ষের ভিডিও দেখে যা বুঝেছি তা হচ্ছে, যারা এ হামলা করেছে তারা নির্দ্বিধায় করেছে। এটা সাধারণ মানুষের কাজ নয়। নিশ্চয়ই পুলিশের সঙ্গে সম্পর্ক আছে হামলাকারীদের। তা না হলে নির্দ্বিধায় গাড়িতে এমন হামলা, আগুন লাগাতে পারত না। তারা হয়তো পুলিশের সঙ্গেই এসেছে।
উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেন নেতাকর্মীরা। সংঘর্ষের সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের আশায় বুধবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। দুপুর ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষ বেধে যায়।
কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পুলিশ মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিএনপি কর্মীরা।
এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের একজনকে আঞ্জুমানে মফিদুলের গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।
বেলা ১টা ৩০ মিনিটে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এ সময় অনেক নেতাকর্মী দৌড়ে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অবস্থান নেন।
ওই সময় কার্যালয়ে অবস্থান করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় মনোনয়নপ্রত্যাশী নেতারাও কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী দিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফরম বিক্রি।
মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে বুধবার সকালের দিকে বিএনপি নেতাকর্মীদের ভিড় ছিল। অনেকেই কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছিলেন। কর্মী-সমর্থকরা নেতার ফরম সংগ্রহের সময় উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় সংঘর্ষ বেধে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com