শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি

জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথপুর পৌরশহরের শান্তিনগরের আলী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে শনিবার (২২. ৮. ২৬) দুপুরে এক বিরাট কর্মী সমাবেশ
অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমদ ও পৌর বিএনপি যুগ্নআহবায়ক এম এ মতিনের সঞ্চালনায়
এ সময় প্রধান অথিতির বক্তব্যে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞ) এলাকার সংসদ সদস্য মুহাম্মদ কয়ছর আহমদ বলেন,জগন্নাথপুর অবহেলিত থাকবে না, দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে জগন্নাথপুরের উন্নয়নে বড় বড় কয়েকটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা কে মডেল উপজেলায় রুপান্তর করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক।

কয়ছর আহমদ এমপি বলেন,
জগন্নাথপুর পৌরশহরে একটি শিশু পার্ক নির্মান করা হবে।
তিনি বলেন,জগন্নাথপুর পৌর সভা একটি এ গ্রেটের পৌরসভা হলেও পৌরবাসী কাংখিত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। আমরা পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন পৌরসভার আয়ের বৃহৎ কোন খাত নেই তাই আমরা অচিরেই জগন্নাথপুর পৌরশহরে একটি আধুনিক পৌর মার্কেট নির্মান করবো এবং দুই মাসের মধ্যে স্হায়ীভাবে পশুর হাট বসানো হবে।
কয়ছর আহমদ এমপি বলেন, জনগন আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছেন তাই ভোটের মর্যাদা দিতে হবে। মানুষের পাশে থাকতে হবে এবং এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

তিনি মাদকের বিরুধ্বে যুদ্ধ ঘোষনা করে বলেন এ ব্যাপারে কোন ছাড় নেই। মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুধ্বে সবাই কে সোচ্চার হতে হবে এবং মাদক নির্মুলে প্রশাসন কে কঠোর ব্যবস্হা নিতে হবে। মহান আল্লাহ পাক মাদক কে হারাম করেছেন তাই কোন অবস্হাতেই এই হারাম জিনিস সমাজে চলতে দেওয়া যাবে না। তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাওলানা আরশ আলী। আরো বক্তব্য রাখেন,
উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হাজী হারুনুজ্জান,
উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক জুবেদ আলী লখন প্রমুখ।

মতবিনিময় সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, অতিরিক্ত পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন,
জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম খসরু,
উপজেলা বিএনপি যুগ্নআহবায়ক সৈয়দ মছব্বির আহমদ, আব্দুস সোবহান,হাজী সুহেল খান টুনু, পৌর বিএনপি আহবায়ক সালাহউদ্দিন মিটু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা সাধারন সম্পাদক
লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
সাবেক উপজেলা সহসভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য
সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা নিকসন,
পৌর বিএনপির যুগ্নআহবায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম,তকবুর মিয়া, সদস্য আছকির আলী চেয়ারম্যান,ফারুক আহমদ,মঈন উদ্দিন, হাবিবুর রহমান হাবিল, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম,পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া,
উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেল, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক নুরুল আমিন নুরুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ,সদস্য সচিব মোবারক হোসেন তুহিন,জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ সাধারন সম্পাদক শাখাওয়াৎ হোসেন
সহ এ সময় উপজেলা, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।
এদিকে সকাল ১১টায় পৌরশহরের ইকড়ছই ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ঈদে মিলাদুন্নবী ( সাঃ) মাহফিল যোগ দেন এমপি মুহাম্মদ কয়ছর আহমদ। এছাড়াও এদিন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসুচিতে তিনি অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com