বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক:সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে  উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে  উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার,  উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এমসি হাফেজ মুহিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন সহ এলাকার মুসল্লি ও শিক্ষার্থী বৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন মো. আলফাত মিয়া।আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি,রাষ্ট্র  ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।শেষদিকে মহান আল্লাহ পাকের দরবারে  দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com