বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

রোহিঙ্গা সংকট, মিয়ানমারকে সহায়তার প্রস্তাব চীনের

রোহিঙ্গা সংকট, মিয়ানমারকে সহায়তার প্রস্তাব চীনের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় দেশটির পাশে থাকার কথাও জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
মিয়ানমারের বেসামরিক নেতা অং সান সু চিকে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বুধবার রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভর্ৎসনার মুখোমুখি হতে হয় মিয়ানমারকে।
রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের জোরালো নিন্দা জানিয়ে সু চিকে পেন্স বলেন, কোনো ওজর ছাড়াই মিয়ানমার সেনাবাহিনী এ নিপীড়ন চালিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে সু চির সঙ্গে বৈঠকে লি কেকিয়াং বলেন, চীন-মিয়ানমার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বের ওপরই এ সম্পর্ক গড়ে উঠেছে।
কেকিয়াংয়ের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের উদ্যোগে চীনের পক্ষ থেকে সমর্থন রয়েছে।
কেকিয়াং বলেন, সংলাপ ও সমঝোতার মাধ্যমে রাখাইনের সংকট যথাযথভাবে নিরসনে মিয়ানমার ও বাংলাদেশের উদ্যোগেও চীনের সমর্থন রয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় সমর্থন জানাতে ইচ্ছা পোষণ করেছে চীন।
গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তাদের বর্ণনায় জানা গেছে, সেনাবাহিনী ও দেশটির উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের গুলি করে, পুড়িয়ে হত্যা, ধর্ষণ, অঙ্গহানি এবং তাদের বসতবাড়ি ভস্মীভূত করে দিয়েছে।
চীনের সঙ্গে মিয়ানমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাখাইনে সেনাবাহিনী সন্ত্রাসীবিরোধী বৈধ অভিযান চালিয়েছে বলে আখ্যায়িত করে মিয়ানমারকে সমর্থন জানিয়ে আসছে দেশটি।
চীনা বিবৃতি বলছে, মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় লি কেকিয়াংকে অনেকবার ধন্যবাদ জানিয়েছেন সু চি। বিশেষ করে রাখাইন সংকটসহ মিয়ানমারের শান্তি প্রক্রিয়ায় সমর্থন ও সহমর্মিতার জন্য সু চি এ ধন্যবাদ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com