মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে বলল সরকার স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জগন্নাথপুরে জমির জালা খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১ মেঘা প্রকল্পে লুটপাটের দিন শেষ, এখন হবে স্বচ্ছ বাস্তবায়ন’ — এমপি কয়ছর আহমেদ দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমাবেশে হামলা

বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমাবেশে হামলা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমাবেশে হামলা হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে নগরীর পাহাড়তলী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাজার মোড়ে এ হামলা হয়।
হামলা থেকে বাঁচতে নোমানসহ কয়েকজন নেতাকর্মী একটি বাসায় আশ্রয় নেন। সেখানে ৪০ মিনিট অবরুদ্ধ ছিলেন তিনি। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া যুগান্তরকে বলেন, তারা লোহার রড, কিরিচ, লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হামলা থেকে নোমান ভাইকে বাঁচাতে পাশের একটি বাসায় আশ্রয় নিই। পরে পুলিশ তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, সারা দেশে যেভাবে হামলা-মামলা হচ্ছে, আমার মনে হয় না নির্বাচনের পরিবেশ আছে। আমার ব্যক্তিগত অভিমত, নির্বাচন থেকে সরে আসা উচিত।
এ ব্যাপারে পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ যুগান্তরকে বলেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com