মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে বলল সরকার স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জগন্নাথপুরে জমির জালা খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১ মেঘা প্রকল্পে লুটপাটের দিন শেষ, এখন হবে স্বচ্ছ বাস্তবায়ন’ — এমপি কয়ছর আহমেদ দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

মেঘা প্রকল্পে লুটপাটের দিন শেষ, এখন হবে স্বচ্ছ বাস্তবায়ন’ — এমপি কয়ছর আহমেদ

মেঘা প্রকল্পে লুটপাটের দিন শেষ, এখন হবে স্বচ্ছ বাস্তবায়ন’ — এমপি কয়ছর আহমেদ

সামিউল কবির, শান্তিগঞ্জ ::
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, “বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার নামেও লুটপাট হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। প্রতিটি কাজ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই।”
শনিবার (১১ জুলাই)  দুপুরে শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। কৃষকদের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে কৃষক কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। প্রকৃত কৃষকদের হাতেই যেন এই কার্ড পৌঁছে, তা নিশ্চিত করা হবে। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। কেউ অনিয়ম করার চেষ্টা করলে, সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। আল্লাহর রহমতে এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করবেন, যেন আমরা এ দুর্যোগ থেকে রক্ষা পাই। তবে বন্যা হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর (খোকন) এবং দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফিমিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com