বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন

মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন

সামিউল কবির, শান্তিগঞ্জ ::
আবদুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট দরগাপাশা ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্যপ্রবাসী মহি উদ্দিন মহিমের আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বুড়ুমপুর গ্রামে নির্মিত হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে মসজিদটির উদ্বোধন শেষে সেখানে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেন। উদ্বোধন উপলক্ষে এলাকায় ধর্মীয় ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নবনির্মিত জামে মসজিদের মুতাওয়াল্লি সুন্দর আলী বলেন, “আবদুল মতিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মহি উদ্দিন মহিম একজন ধর্মভীরু, পরোপকারী ও সমাজসেবী মানুষ। তিনি তাঁর প্রয়াত পিতা আবদুল মতিনের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে বুড়ুমপুর গ্রামসহ দরগাপাশা ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষ, মসজিদ, মাদরাসা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নীরবে অবদান রেখে চলেছেন।”
তিনি আরও বলেন, “মহি উদ্দিন মহিমের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি মসজিদ নির্মাণ করা। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের ফলে বুড়ুমপুর পশ্চিমপাড়া ও বাগানবাড়ি এলাকার মানুষ এখন নিজ এলাকায় সহজেই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন এবং মহি উদ্দিন মহিমকে সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তম প্রতিদান দান করেন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com