মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জগন্নাথপুরে সাব্বির আহমদ শিক্ষা ট্টাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

জগন্নাথপুরে সাব্বির আহমদ শিক্ষা ট্টাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: আমেরিকার টু ইন টাওয়ার ট্টাজেডির শিকার নিহত সাব্বির আহমদ বুলবুল স্মরণে গঠিত সাব্বির আহমদ বুলবুল মেমোরিয়াল শিক্ষা ট্টাস্টের উদ্দোগে জগন্নাথপুর পৌর সভার স্কুল, মাদরাসার মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে। পৌর শহরের হবিবপুর কেশবপুর ফাজিল মাদর্সাা মিলনায়তনে বৃত্তি ও সনদপত্র বিতরণ উপলক্ষে শনিবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্টাস্টের সভাপতি শিক্ষা অনুরাগী আলহাজ¦ নজরুল ইসলাম হিরা মিয়ার সভাপতিত্বে ও সাজেদ খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান, শিক্ষা বিদ আবু হুরায়রা ছাদ মাস্টার, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, অধ্যাপক মুফতি গিয়াস উদ্দিন, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্টাস্টের সদস্য সচিব ও হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম প্রমূখ। কবিতা পাঠ করেন কবি দিলদার হোসেন দিলু, গজল পরিবেশন করেন মাদরাসার ছাত্রী তানজিনা বেগম।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্র মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি মাদরাসার ৩০ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। পরিশেষে মহান আল্লাহ পাকের দরবারে নিহত সাব্বির আহমদ বুলবুল ও উনার বড় ভাই মরহুম বশির আহমদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com