শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

জগন্নাথপুরে প্রশাসনের মানবিক উদ্যোগে ভাগ্য খুলছে হিজড়াদের

জগন্নাথপুরে প্রশাসনের মানবিক উদ্যোগে ভাগ্য খুলছে হিজড়াদের

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের মানবিক উদ্যোগে হিজড়াদের ভাগ্য খুলতে শুরু করেছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের
উদ্যোগে ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় তারা পাচ্ছেন সব ধরণের নাগরিক সুযোগ-সুবিধা। এ নিয়ে হিজড়াদের মধ্যে আনন্দের শেষ নেই। জানাগেছে, জগন্নাথপুরে হিজড়াদের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ। হিজড়ারা বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে
টাকা তুলে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে বিয়ের গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের ঘটনায় হিজড়াদের প্রতি মানুষের মধ্যে বেশি ক্ষোভ সৃষ্টি হয়। অবশেষে প্রশাসনের মানবিক উদ্যোগে সমাজের অবহেলতি হিজড়া জন গোষ্ঠীদের ভাগ্য খুলতে শুরু করেছে।
১ জুলাই সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হিজড়াদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এ সময় জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবদার হোসেন ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-
পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর হিজড়া সমিতির সভাপতি জাহিদা হিজড়া, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিতালী হিজড়া, জগন্নাথপুর সমিতির সদস্য সুমনা হিজড়া, বৈশাখি হিজড়া,
মায়াবী হিজড়া, নীলা হিজড়া, কবিতা হিজড়া, গোলাপী হিজড়া, লাবনী হিজড়া, বিপাশা হিজড়া, খোদে হিজড়া প্রমূখ।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, এ সমাজে অন্য সকল নাগরিকদের মতো হিজড়াদের বসবাসের সুযোগ রয়েছে। হিজড়াদের কর্মসংস্থান ও
আলাদাভাবে গুচ্ছগ্রাম সহ সব ধরণের নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। যাতে হিজড়াদের কারণে সমাজের মানুষকে আর
কষ্ট পেতে না হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com