বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ

জগন্নাথপুরে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রোববার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় রাণীগঞ্জ কলেজে হতদরিদ্র যুব মহিলাদের তথ্য-প্রযুক্তিতে উব্দুব্ধ করনের লক্ষে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশলার উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা’র সভাপতিত্বে ও কলেজের প্রভাষক সাংবাদিক মিছলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির সভাপতি হাজী মকবুল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউপি সচিব আবদুল গফুর ও কলেজ কমিটির সদস্য শাহ জামান উল্লাহ মুক্তার।
প্রশিক্ষক ছিলেন রাণীগঞ্জ কলেজের আইসিটি প্রভাষক সাজ্জাদ আলী। এতে ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এ সময় রাণীগঞ্জ কলেজের প্রভাষক মিজান আহমদ, ইমরান আলী, লিটন চন্দ্র দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com