মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

ইরাকের কারবালায় আশুরা অনুষ্ঠানে নিহত ৩১

ইরাকের কারবালায় আশুরা অনুষ্ঠানে নিহত ৩১

 

 

ইরাকের কারবালায় পবিত্র আশুরা অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা ও আনাদলু আরবির খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারবালায় আশুরার তাজিয়া মিছিলে অস্থায়ী একটি দেয়াল ভেঙে পড়ে। এ সময় হুড়োহুড়ি সৃষ্টি হলে দম আটকে এসব মানুষের মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৭ জন নিহত ও ৭৫ জন আহত হওয়ার কথা বলা হলেও বেসামরিক সূত্রে ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, মানুষের প্রচণ্ড ভীড় ও ধাক্কাধাক্কির কারণে হতাহতের সংখ্যা বেড়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com