রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনাসদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর

জব্দ ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ছেড়ে দেবে ইরান

জব্দ ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ছেড়ে দেবে ইরান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: মাস দুয়েক আগে বিপ্লবী গার্ডস বাহিনীর হাতে আটক ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাংকার ছেড়ে দেবে বলে জানিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রটির নৌ কর্তৃপক্ষ বার্তা সংস্থা ফারস নিউজকে রোববার এমন তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্টেনা ইমপেরো নামের সুইডিশ মালিকানাধীন ট্যাংকারটি অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেয়া হবে। এর আগে নৌযানটির মালিক প্রতিষ্ঠান স্টেনা বালকের প্রধান নির্বাহী এরিক হ্যানেল এ খবর নিশ্চিত করেছিলেন।

সুইডিশ টেলিভিশন এসভিটিকে রোববার তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে স্টেনা ইমপেরোকে ছেড়ে দেয়া হবে বলে আমরা তথ্য পেয়েছি।

হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় গত ১৯ জুলাই নাটকীয়ভাবে স্টেনা ইমপেরো নামের জাহাজটিকে আটক করা হয়েছিল। ইরানের অভিযোগ, ট্যাংকারটি নৌচলাচল নীতিমালা লঙ্ঘন করেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপ্লবী গার্ডসের সদস্যরা হেলিকপ্টার থেকে ট্যাংকারটিতে নেমে সেটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। এটির ২৩ ক্রু সদস্যকেও তারা আটক করেন।

এই ঘটনারও দুই সপ্তাহ আগে ব্রিটিশ নৌবাহিনী জাবাল আল-তারিক প্রণালী থেকে ইরানের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে। ইউরোপীয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল পরিবহনের অভিযোগ আনা হয় ওই নৌযানটির বিরুদ্ধে।

তবে স্টেনা ইমপেরোকে প্রতিশোধমূলক জব্দ করা হয়নি বলে দাবি করেছে ইরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com