শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জগন্নাথপুরে দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আবদুল হকের ছেলে বাহরাইন প্রবাসী মুর্শেদ আলম (৪০) ও একই গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে টারজান মিয়া (৩৫)।
স্থানীয় এলাকাবাসী জানান, রোববার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজারে যাওয়ার পথে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে চালিয়ে যাওয়া মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী মুর্শেদ আলম ও টারজান মিয়ার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী তাদের লাশগুলো উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশগুলো উদ্ধার করেন। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, উদ্ধার করা লাশগুলো আপাতত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারীতে রাখা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এদিকে, রাত ৯টায় লাশ উদ্ধারকারী তদন্ত কর্মকর্তা  লুৎফুর রহমান জানান, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় দু’ জনের লাশ দাফনের জন্য পরিবারের অনুরোধে তাদের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com