শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দেব, শিক্ষক নোমান আহমদ, সমাজকর্মী আবদুল মনাফ প্রমূখ।
এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা পাউবো প্রকৌশলী হাসান গাজী, উপজেলা এলজিইডি অফিস সহকারি ধীরেন্দ্র সূত্রধর, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক রুহুল আমিন, মাশ^াদুল হক চৌধুরী রাসেল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com