রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা

জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরের মই হাওরে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহত চার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি শোকার্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে চার পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

এমপি কয়ছর আহমদ আজ জগন্নাথপুর পৌরসভার তাঁর নিজ ওয়ার্ডের ভবানীপুরে যান। সেখানে তিনি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো চার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। স্বজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়া পরিবারগুলোকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শোকাহত পরিবারগুলোর উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আপনাদের স্বজন হারানোর এই তীব্র বেদনা কোনো অর্থ বা সম্পদ দিয়ে মুছে দেওয়া সম্ভব নয়। এই শোক সহ্য করার মতো নয়। স্বজন হারানোর কষ্ট আমি মন থেকে অনুভব করি। আমার নিজস্ব তহবিল থেকে সামান্য আর্থিক সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। মনে রাখবেন, সরকার ও প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে, আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না।

এ সময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপি সদস্য এম এ মুকিত, অতিরিক্ত পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন সহ
বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com