শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

পোল্ট্রি ও মৎস্য পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার

পোল্ট্রি ও মৎস্য পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করেছে সরকার। একইসঙ্গে মৎস্য ও গবাদি পশুর খাদ্য উৎপাদনে ব্যববহৃত পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সয়াবিন মিল, কর্ন গ্লুটিন মিল, রেপসিড এক্সট্রাকশনসহ মৎস্য ও পশুখাদ্য উৎপাদনে ব্যবহ্রত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চার ক্ষেত্রে অগ্রিম কর প্রত্যাহার করা হলো। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি, গবাদি পশু প্রতিষ্ঠান, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ সুবিধা পাবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে গণপরিবহনও। সামাজিক দূরুত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে গুজব প্রচার পায় যে পোল্ট্রি বা ব্রয়লার মুরগি খেলে করোনা ভাইরাস ছড়ায়। একটা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে বিক্রি হতো ৩৫ টাকায়, এ গুজবের ফলে বর্তমানে তা এক টাকায়ও বিক্রি করতে পারছেন না পোল্ট্রি উদ্যোক্তারা। পাশাপাশি মুরগি, বাচ্চা, ডিম- কোনো কিছুই বিক্রি হচ্ছে না। এতে করে চরম ক্ষতিতে পড়েছেন এই শিল্পের ব্যবসায়ীরা। ঠিক তথনই এসব সুবিধা দেয়া হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com