মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

জগন্নাথপুরে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

স্টাফ রিপোর্টার  ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া গ্রাম পুলিশ করোনাভাইরাস আক্রান্ত ছিল না। আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জানান,শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া গ্রাম পুলিশের মৃত্যুর পর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ নমুনার প্রতিবেদনে নেগেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গত বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আসে এক গ্রাম পুলিশ । তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।পরে করোনাভাইরাস পরীক্ষার জন্য ওই হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম বলেন, করোনা উপসর্গ মনে করে আমরা মারা যাওয়া গ্রাম পুলিশের সৎকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসরণ করে শেষকৃত্য সম্পন্ন করে ১০ বাড়ি লকডাউন করেছিলাম। নমুনা প্রতিবেদনে করোনাভাইরাস শনাক্ত না হওয়ায় আমাদের জন্য ভালো সংবাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com