মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

 “রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুলতানপুর ব্লাড টিমের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হকের সভাপতিত্বে, সলফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জুবায়ের আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা ও পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম আহমদ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সমীরণ দাস সুবির।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী রুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুয়েল দাস, সহ-সম্পাদক দিলিপ দাস, সুলতানপুর ব্লাড টিমের কার্যকরী সদস্য রাজা মিয়া, আলীম উদ্দিন, ফয়সল আহমদসহ অন্যান্যরা।

মাসিক সভার পরবর্তীতে সুলতান ব্লাড টিম রক্ত দাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com