শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

সাংবাদিক আব্দুল তাহিদের ইন্তেকাল : শোক প্রকাশ

সাংবাদিক আব্দুল তাহিদের ইন্তেকাল : শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা সাংবাদিক ক্বারী আব্দুল তাহিদ বুধবার দিবাগত রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি দীর্ঘ দিন ধরে রানীগঞ্জ বাজারের ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামুলক কাজ করে গেছেন। সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে দুই মেয়ে সহ বহু আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আব্দুল তাহিদের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে একনজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন মরহুমের বাড়ীতে।

মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটের সময় বাগময়না শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,সাংবাদিক আব্দুল হাই, নির্বাহী সদস্য আলী আহমদ,সংবাদকর্মী গোবিন্দ দে, জুয়েল আহমদ, রেজওয়ান কোরেশি প্রমুখ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com