সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক জগন্নাথপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যােগে এ সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুশংকর পাল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমূখ।

সভায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শাহারিয়া বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা বেগম, সফল জননী গীতা চক্রবর্তী, নির্যাতনের বিভিষিকামুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী প্রশান্তি দাস, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সৈয়দা শিউলি আক্তার কে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com