বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আব্দুল ওয়াদুদ আর নেই

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আব্দুল ওয়াদুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক : :জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর কিশোরপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কবি আব্দুল ওয়াদুদ (৮০) শনিবার সন্ধার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ৫ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। রাত ১০ টায় কিশোরপুর জামে মসজিদের সামনে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, বর্তমান কাউন্সিলর কামাল হোসেন , আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবি দিনুল ইসলাম বাবুল, কর্নেল অব: সৈয়দ আলী আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল দাশ, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য আলী আহমেদ, সাংবাদিক আমিনুল হক সিপন, জুয়েল আহমেদ প্রমুখ।

শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ষাটের দশকে সিলেটের একজন শক্তিমান লেখক হিসেবে আবদুল ওয়াদুদ পরিচিতি পান। তিনি শিক্ষকতার পাশাপাশি অসংখ্য কবিতা, ছড়া প্রবন্ধ লিখে গেছেন। জগন্নাথপুর তথা সিলেট অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রকাশিত সংকলনে তাঁর লেখা ছাপা হতো। স্হানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়েছে। স্ত্রী ও বড় ছেলে শরিফ আহমেদের অকাল মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর মৃত্যুতে জগন্নাথপুরের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com