সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী নূরুল ইসলাম

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী নূরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন করায় চমক হিসেবে দেখছেন তৃনমুলের নেতাকর্মীরা। ক্লিন ইমেজের রাজনীতিবীদ নুরুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
শনিবার আওয়ামী লীগের স্হানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় নুরুল ইসলাম কে জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামীলীগের ১২ জন স্হানীয় নেতা গত ১২ এপ্রিল দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন।

আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, গত ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মারা গেলে চেয়ারম্যান পদের শুন্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। ১২ জন আওয়ামী লীগ দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম কে চুড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সারাজীবনের রাজনীতি কে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমি স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রীর পরামর্শে সবাইকে নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয় নিশ্চিত করতে চাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে আমাদেরকে সব ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ রক্ষা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে ত্বরান্বিত করতে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com