রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার 

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত মোঃ ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়া খাসিলা গ্রাম নিবাসী মোঃ আবু সাঈদ বিডিআর এর পুত্র।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,  মোঃ ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়া  জগন্নাথপুর থানায় ছাত্রলীগের সক্রিয় সদস্য।  ছাত্রলীগের সন্ত্রাসমূলক কর্মকান্ডের  জগন্নাথপুর থানায় অন্যতম এজাহারভূক্ত আসামী। চলতি বছরের গত ২৮ জুন পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com