সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

বিদেশিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

বিদেশিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: অবশেষে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। ১৪৪৩ হিজরী সনের আগামী ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে সফলভাবে হজ আয়োজনের পর গতকাল রোববার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

এর আগে, করোনা মহামারীর ফলে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের এই দেশটি। অবশ্য সৌদির নাগরিক ও বাসিন্দাদের জন্য গতকাল রোববার থেকেই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির প্রশাসন।

দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ায় ওমরাহ পালনের জন্য রোববার থেকে ইসলামিক পবিত্র স্থাপনাগুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি। মক্কার পবিত্র মসজিদুল হারামের ব্যবস্থাপনা সম্পর্কিত উপ-প্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ রোববার জানান, ‘ইবাদতকারী ও ওমরাহ পালনকারীদের গ্রহণে প্রস্তুত পবিত্র মসজিদুল হারাম।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com