বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

সুনামগঞ্জ – ৩ আসনের এমপি প্রার্থী মকবুল হোসেন কে মারধর: মামলা দায়ের

সুনামগঞ্জ – ৩ আসনের এমপি প্রার্থী মকবুল হোসেন কে মারধর: মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৩ আসনের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল) প্রতীককে মারধরের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে ৬ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৫ তারিখ ২৯/ ১২/ ২০২৩ ইং।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত কাঠাল মার্কার প্রার্থী তালুকদার মকবুল হোসেন গ্রামের জামে মসজিদ থেকে শুক্রবার জুম্মার নামাজ শেষে বের হলে কতিপয় লোক তাকে আক্রমন করে এলোপাতাড়ি মারধর করে। এতে তালুকদার মকবুল হোসেন (৫২), তাঁর চাচাতো ভাই ফয়জুল হোসেন (২৫) ও মাহিদুর হোসেন (২২) আহত হয়েছেন।

জানাযায়, প্রায় ৫ বছর পূর্বে মইজপুর গ্রামের মাসুক আলী তাঁর ছোট ভাই তাজুল ইসলামকে কাতার পাঠানোর জন্য বিজেপি প্রার্থী তালুকদার মকবুল হোসেনকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা দিয়েছিলেন। শুক্রবার মইজপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তালুকদার মকবুল হোসেনের সঙ্গে মাসুক আলীর পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে মারধোর এর ঘটনা ঘটে। এতে তালুকদার মকবুল হোসেনসহ তাঁর দুই চাচাতো ভাই আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে মকবুল হোসেনের সাখে আলাপ হলে তিনি যুগান্তর কে বলেন, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে আমি কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মারধর শুরু করে। টাকা পাওনার বিষয়ে তিনি বলেন, টাকা লেনদেনের সময় যদি কেউ সাথে থাকে এর জন্য তো তিনি দায়ী হতে পারেন না।

অভিযুক্ত মাসুক আলী বলেন, ‘উনার কাছে আমার টাকা পাওনা রয়েছে। একাধিক বার তারিখ করে ও তিনি টাকা দেন নি। পাওনা টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি হয়েছে। মারধর কিংবা হামলার ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম যুগান্তর কে বলেন, টাকা লেনদেন কে কেন্দ্র করে চাচা- ভাতিজার মধ্যে হাতা- হাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মকবুল হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের
করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com