মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময় শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল 

খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল 

নিজস্বপ্রতিবেদক: বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদল।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে  ৪ জানুয়ারী ২৬ ইং রোজ রবিবার বাদ মাগরিব জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে তাকে যেন রাহমানুর রাহিম জান্নাতুল ফেরদাউস দান করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও  দীর্ঘায়ূ কামনা করে শহীদ জিয়াউর রহমানে পরিবারের জন্যে দোয়া করা হয়েছে। দেশবাসী সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি পরিবারের সকল নেতাকর্মীর জন্যে দোয়া করা হয়েছে। সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সদ্য সাবেক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের জন্যে দোয়া করা হয়েছে। তাকে যেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জনসাধারণের সেবায় নিয়োজিত করেন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান  আছকির আলী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ, যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হামজা মিয়া সহ জগন্নাথপুর উপজেলা যুবদলের, পৌর যুবদলের সদস্য বৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন যুবদলের কর্মীবৃন্দ। পৌরসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত  সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের কর্মবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসাইন জামী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com