উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগ।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামের মাঠে এ ক্রিকেট সুপারলীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের সদস্য রুয়েল আহমেদের পরিচালনায় বক্তব্য দেন এবং যৌথভাবে খেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবি সিন্ডিকেট সদস্য আনছর উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ।
এ সময় বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল খয়ের, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সিরাজ মিয়া, নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উপদেষ্টা হাসান মাহমুদ তারেক, জেলা উলামা দলের নেতা মাসুক মিয়া, জয়করস বিএনপি নেতা আঙ্গুর আলম, জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আলম, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সদস্য বদরুল আলম টিপু এবং ক্রিকেট পরিচালনা কমিটির অন্যতম সদস্য একরামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা রাজা মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কিবরিয়া, যুবদল নেতা ফরিদ গাজী ও সোহেল আহমদ, জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক রুমান আহমদ, ইয়াহিয়া পারভেজসহ আরও অনেকে।
উদ্বোধনী ম্যাচে ১৬ ওভারের খেলায় মুখোমুখি হয় শাকিল গ্ল্যাডিয়েটরস ও রয়্যাল স্ট্রাইকার্স।
Leave a Reply