রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী 

শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শান্তিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, শিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক। এ ছাড়া দরগাপাশা ইউনিয়ন যুবদলে সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংগঠনিক মতবিনিময়, নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের সমন্বয় করে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com