মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, বরেণ্য শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাদ আছর উপজেলার উজানীগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, গণমাধ্যমকর্মী, মরহুমের ছেলে, আত্মীয় স্বজনসহ উজানীগাঁও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম মো. আব্দুর রউফ ১৯৪৫ সালের ৯ জানুয়ারি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মো. মমিন আলী এবং মাতার নাম মরহুমা আস্তুরা বিবি। তাঁর বোনের নাম মরহুমা হালিমা বেগম।
তিনি উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। তৎকালীন পাকিস্তান আমলে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রিসহ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে শিক্ষাক্রম ও পাঠদান-সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।
ষাটের দশকে স্নাতক সম্পন্ন করার পর একজন আদর্শ শিক্ষক হিসেবে ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে (জাউয়াবাজার) কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি পাইগাঁও উচ্চ বিদ্যালয় এবং নিজ গ্রামের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালে সরকারি চাকরিতে নিয়োগ পেয়ে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরবর্তীতে কিছুদিন জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। ১৯৯৮ সালে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং ১৯৯৯ সালে একই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার পদে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। একজন বিচক্ষণ ও দক্ষ প্রশাসক হিসেবে জেলাজুড়ে তাঁর সুখ্যাতি ছিল। ২০০২ সালে জেলা শিক্ষা অফিসারের পদ থেকে অবসর গ্রহণ করেন এই বরেণ্য শিক্ষাবিদ।
শিক্ষকতার পাশাপাশি তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া একাধিকবার নিজ গ্রাম উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। গ্রামের মসজিদ ও মাদ্রাসার উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবসর গ্রহণের পর তিনি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এবং সুনামগঞ্জ সমিতি, সিলেটের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পাশাপাশি এলাকার ও গ্রামের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। নিজ বাড়ির উঠানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com