সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বেকার কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারে ফ্রেন্ডস্‌ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)-এর RAISE প্রকল্পের উদ্যোগে একটি কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৮ নভেম্বর) মৌলভীবাজার জেলার হিলালপুরে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন। সভায় প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ, হাতে-কলমে শিক্ষানবিশি কার্যক্রম, চাকরির সংযোগ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের প্রকল্পে অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব আব্দুর রব, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব নাবিলা নুজহাত হাই, অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ, FIVDB-এর IFSP প্রকল্পের মৌলভীবাজার জেলার আঞ্চলিক ব্যবস্থাপক জনাব রণসিন্ধু তালুকদার, আমতৈল শাখার ব্যবস্থাপক জনাব মো. সাইফুল ইসলাম এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামছুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বেকার তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
সভায় RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব আব্দুর রব বলেন, “বর্তমান শ্রমবাজারে টিকে থাকতে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, প্রয়োজন সময়োপযোগী ও বাজারচাহিদাভিত্তিক দক্ষতা। RAISE প্রকল্প তরুণদের সেই দক্ষতা অর্জন, বাস্তব কর্ম-অভিজ্ঞতা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে। আমরা চাই, তাঁরা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের দক্ষ ও আত্মনির্ভরশীল কর্মশক্তি হিসেবে গড়ে উঠুক।”
FIVDB-এর IFSP প্রকল্পের মৌলভীবাজার জেলার আঞ্চলিক ব্যবস্থাপক জনাব রণসিন্ধু তালুকদার বলেন, “দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার আগ্রহীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ঋণপ্রাপ্তির সুযোগও গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে যেতে সহায়তা করবে।”
সভায় বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীরা জীবনদক্ষতা প্রশিক্ষণ, শিক্ষানবিশি কার্যক্রম এবং প্রকল্পে অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় তথ্য প্রদান করেন RAISE প্রকল্পের অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ।
পাশাপাশি তরুণ-তরুণীদের ব্যক্তিগত আগ্রহ, যোগ্যতা ও সম্ভাবনা বিবেচনায় উপযুক্ত ট্রেড নির্বাচন, সংশ্লিষ্ট পেশার কাজের ধরন, কর্মসংস্থানের সম্ভাবনা এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক কাউন্সেলিং প্রদান করেন প্রকল্পের ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব নাবিলা নুজহাত হাই।
উল্লেখ্য, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত RAISE প্রকল্প অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা জোরদারে কাজ করছে। ২০২৬ সালে অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com