সুনামগঞ্জ গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি লাইনের গাছপালা কর্তনের জন্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শান্তিগঞ্জ সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) নিবাস চন্দ্র দে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply