বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শিক্ষাবিদ মো. আব্দুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনা: মৌলভীবাজারে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ভোকেশনাল ও টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি ত্বরান্বিত করতে আলোচনা সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামি দুখু মিয়া সিলেটে গ্রেপ্তার শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শান্তিগঞ্জে বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি লাইনের গাছপালা কর্তনের জন্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শান্তিগঞ্জ সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) নিবাস চন্দ্র দে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com