শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ শান্তিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো মুয়াজ্জিনের চুরি হওয়া মোবাইল শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময় শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর তালুকগাঁও গ্রামের স্কুল মাঠে তালুকগাঁও উইন মিশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়ের।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খয়ের বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীও খেলাধুলাকে ভালোবাসেন। তাই গ্রামেগঞ্জে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। খেলাধুলাকে কেন্দ্র করে কোনো ধরনের ঝগড়াঝাটি বা মারামারিতে জড়ানো যাবে না। ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জাগ্রত করাই খেলাধুলার অন্যতম উদ্দেশ্য। সবাইকে এ ধরনের আয়োজন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল হক, শ্রমিক নেতা সাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা নুর আলম ও জেলা প্রজন্মদলের সহসভাপতি ইয়াহিয়া পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন আবুল বশর, নুর উদ্দিন, আব্দুল কাহার, আব্দুল্লাহ, ওয়াহিদুর রহমান, সুরুজ আলী, শফিকুল ইসলাম, ফরিদ উদ্দিন, আলা উদ্দিন, আব্দুল সালাম, বাবুল, মন্নার মিয়া ও আতিকুর রহমানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া খেলা উপভোগ করতে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় জমে।
উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হয় প্রবাসী এফসি তালুকগাঁও ও বীরগাঁও স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রবাসী এফসি তালুকগাঁওকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে বীরগাঁও স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল খয়ের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com