রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সদরপুর স্কুলে খুদে শিক্ষার্থীদের ক্লাস সমাপনী উৎসব হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ শান্তিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো মুয়াজ্জিনের চুরি হওয়া মোবাইল শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে সদরপুর স্কুলে খুদে শিক্ষার্থীদের ক্লাস সমাপনী উৎসব

শান্তিগঞ্জে সদরপুর স্কুলে খুদে শিক্ষার্থীদের ক্লাস সমাপনী উৎসব

শান্তিগঞ্জ প্রতিনিধি::

আনন্দ, কোলাহল আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারি শ্রেণির ক্লাস সমাপনী পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী।
সমাপনী পার্টি উপলক্ষে কেক কাটা, নৃত্য ও গান পরিবেশনের আয়োজন করা হয়। এতে খুদে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। তাদের উপস্থিতিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হয়ে ওঠে উৎসবমুখর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস, রাবেয়া আক্তার, পান্না রানী মৈত্র, তানজিনা বেগম রুজি ও রিকা দাসসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com