রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার শান্তিগঞ্জে সদরপুর স্কুলে খুদে শিক্ষার্থীদের ক্লাস সমাপনী উৎসব হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ শান্তিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হলো মুয়াজ্জিনের চুরি হওয়া মোবাইল শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য নির্বাচিত ৯০ কৃষক শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে আব্দুর রূপ (৬৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রূপ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি র্দীঘদিন ধরে ওই এলাকায় থেকে ভাঙারি ব্যবসার করে আসছিলেন। গত শুক্রবার বিকেলের পর তাকে আর কেউ দেখতে পাননি। রোববার দুপুরে স্থানীয়রা তার খোঁজে তিনি যে ঘরে থাকতেন; সেখানে গেলে পচা গন্ধ পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
 জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, লাশ উদ্ধার করে উপজেলার মরচুয়ারিতে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যূ। তিনি একজন বৃদ্ধ লোক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com