মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী তে গভীর শ্রদ্ধা, প্রত্যাশা করি পিতার দেখানো পথে হাটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র হজ শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য স্ট্যান্টবাজি: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা ঠিকাদাররা কাজ ফেলে গেলে বরদাশত করা হবে না:কয়ছর আহমদ এমপি  জগন্নাথপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণী কার্যক্রম উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ পবিত্র ঈদুল আজহা ২৮শে মে উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: শিক্ষক বরখাস্ত 

জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের অর্থ অনুদান

জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের অর্থ অনুদান

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের জহুরা বেগম নামের দরিদ্র পরিবারে এক মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছেন। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া, লুৎফুর রহমান, আবদুল মমিন, মতিন আলী, বশির মিয়া, তজমুল আলী, আবদুল হক, জমির আলী, ছমির আলী, আলতাফ হোসেন, আছাব আলী, সুহেল মিয়া, মতিন মিয়া, জাহাঙ্গীর মিয়া, লেচু মিয়া, মাহমুদা বেগম ও কলসুমা বিবির যৌথ উদ্যোগে ক্যান্সার রোগী জহুরা বেগমকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
১৭ অক্টোবর বুধবার ক্যান্সার রোগী জহুরা বেগমের হাতে প্রবাসীদের অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় কেশবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান বাদশা, সমাজকর্মী সমুজ মিয়া, আলাল হোসেন, লিটন মিয়া, মাসুম আহমদ, নুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com