শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করলেন এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল  অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য ১৬৯ কৃষক নির্বাচিত শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন

জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের অর্থ অনুদান

জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের অর্থ অনুদান

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্যান্সার রোগীকে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের জহুরা বেগম নামের দরিদ্র পরিবারে এক মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছেন। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া, লুৎফুর রহমান, আবদুল মমিন, মতিন আলী, বশির মিয়া, তজমুল আলী, আবদুল হক, জমির আলী, ছমির আলী, আলতাফ হোসেন, আছাব আলী, সুহেল মিয়া, মতিন মিয়া, জাহাঙ্গীর মিয়া, লেচু মিয়া, মাহমুদা বেগম ও কলসুমা বিবির যৌথ উদ্যোগে ক্যান্সার রোগী জহুরা বেগমকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
১৭ অক্টোবর বুধবার ক্যান্সার রোগী জহুরা বেগমের হাতে প্রবাসীদের অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় কেশবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান বাদশা, সমাজকর্মী সমুজ মিয়া, আলাল হোসেন, লিটন মিয়া, মাসুম আহমদ, নুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com