রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দ ইলিয়াস মিয়া শান্তিগঞ্জে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে নিরাপদ সড়ক দিবস পালন

জগন্নাথপুরে নিরাপদ সড়ক দিবস পালন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালন করা হয়েছে। ২২ অক্টোবর সোমবার সারা দেশের ন্যায় জগন্নাথপুরে বর্ণাঢ্য র্যালি সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পথসভায় মিলিত হয়। এতে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন সাংবাদিক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

পরে নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, কমিটির পৃষ্টপোষক আংগুর মিয়া, সহ-সভাপতি শামসুজ্জামান শামীম, মামুর আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, নিসচা কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম শাহিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com