বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সমাজসেবী এখলাছুন নেছা আর নেই, দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-

শান্তিগঞ্জে সমাজসেবী এখলাছুন নেছা আর নেই, দাফন সম্পন্ন

শান্তিগঞ্জে সমাজসেবী এখলাছুন নেছা আর নেই, দাফন সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশিষ্ট সমাজসেবিকা মোছা: এখলাছুন নেছা (৯০) আর নেই। তিনি শান্তিগঞ্জ সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা রাজা মিয়ার মা।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তামা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আস্তামা গ্রামের ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস মিয়া ও আবুল খয়ের, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসেন, সমাজসেবক হাসান মাহমুদ তারেক ও জিল্লুল হক জিলু এবং ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসনাত।।

এ ছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী জানাজায় অংশ নেন।

নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com