সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে অটোরিকশা ড্রাইভারকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিল দুবৃর্ত্তরা

জগন্নাথপুরে অটোরিকশা ড্রাইভারকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিল দুবৃর্ত্তরা

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবা থেকে মামুন মিয়া (২২) নামে এক সিএনজি ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে একটি ডোবায় থেকে জগন্নাথপুর থানা পুলিশ ওই চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত সিএনজি চালক জগন্নাথপুরের পার্শ্ববর্তী নবীগঞ্জের ইনাতগঞ্জ মধ্যসমেত গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিএনজি চালক মামুন মিয়া নিখোঁজ হন। ওই সময় তার মোবাইলফোনও বন্ধ ছিল। সর্বশেষ স্থানীয় ইনাতগঞ্জ বাজারে রাত ৮টার দিকে চালককে দেখেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার সকালের দিকে স্থানীয় লোকজন জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশের খানপুর নামকস্থানে একটি ডোবায় চালকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ধারণা, দুর্বুত্তরা হত্যা করে চালকের লাশ ডোবায় ফেলে দিয়েছে।
নিহতের বাবা আব্দুল মালিক জানান, দুর্বুত্তরা হত্যা করে আমার ছেলের লাশ ডোবায় ফেলে দিয়েছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নিহতের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com