রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন।

এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা: আ স ম রব

এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা: আ স ম রব

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা আইন করছে সরকার। যাহা ৫৭ তাহাই ৩২ উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধশালী একটি জাতি বা দেশ উন্নত জাতি হিসেবে টিকে থাকার জন্য স্থিতিশীলতা, গণতন্ত্র, মৌলিক অধিকার, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা দরকার। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সব ম্লান হয়ে যাচ্ছে। স্মরণ রাখতে হবে সাংবাদিকদের কারণেই মার্কিন যুক্তরাজ্যে সরকারের পতন হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের সবচাইতে বড় শক্তি হচ্ছে আইনের শাসন ও কোটকাচারি। কিন্তু আজ আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। অথচ লক্ষকোটি টাকা এ দেশ থেকে লুটপাট হয়েছে। সরকারদলীয় লোকজন ব্যাংক লুট ও মূলধন খেয়ে ফেললেও তার বিচার হচ্ছে না বলে মন্তব্য করেন আ স ম রব। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সহসভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com